মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠক করেছে আরব লিগ।
আজ রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ভার্চুয়ালি আরব লিগ কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের এক জরুরি অধিবেশনে অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে কয়েকটি আরব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ইরানের হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসব হামলাকে আন্তর্জাতিক আইন, বিভিন্ন সনদ এবং সুপ্রতিবেশী নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এসব পদক্ষেপ আরব দেশগুলো এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলেও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
আরব লিগের সদস্য দেশগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনাও চলছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আরব লীগের ২২টি সদস্য রাষ্ট্র রয়েছে।

