spot_img

শচীন টেন্ডুলকারের ছেলের বিয়েতে অভিষেক-ঐশ্বরিয়া

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দকের বিবাহোত্তর সংবর্ধনা ছিল বৃহস্পতিবার (৫ মার্চ)। মুম্বাইয়ে জমকালো আয়োজনের এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন একাধিক পরিচিত মুখ। তবে সবার নজর কাড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তারা একসঙ্গে এসে ক্যামেরার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলেন এবং তারপর ভেন্যুতে প্রবেশ করেন।

বিয়ের অনুষ্ঠানে অনেক বলিউড তারকাকে দেখা গেছে। অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে এসে উপস্থিত হলে ভক্ত ও মিডিয়ার দৃষ্টি তাদের দিকে কেন্দ্রীভূত হয়। ঐশ্বরিয়া পরেছিলেন নীল রঙের অ্যানারকলি স্যুট, যা তাঁর সৌন্দর্য ও আভিজাত্যকে আরও ফুটিয়ে তোলে। অন্যদিকে অভিষেক বচ্চন পরেছিলেন কালো কুর্তা ও সাদা প্যান্ট, যা তাঁর লুককে স্টাইলিশ ও এলিগ্যান্ট করে তুলেছিল।

দুজনই একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনুষ্ঠানে অভিষেক–ঐশ্বরিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকেও উপস্থিত থাকতে দেখা যায়। তারা ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং পরিবারের পক্ষ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, অর্জুন টেন্ডুলকারে ও সানিয়া চন্দোকের পরিবার বহু বছর ধরে একে অপরের সঙ্গে পরিচিত। শচীন টেন্ডুলকারে সঙ্গে সানিয়ার দাদার দীর্ঘদিনের সম্পর্ক পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। অর্জুন বর্তমানে মুম্বাই ও আসামের ঘরোয়া ক্রিকেটে খেলছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে অংশ নিয়েছেন। তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী। অন্যদিকে সানিয়া একজন উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তিনি একটি সফল পেট স্পা ব্যবসা পরিচালনা করছেন।

এই জুটি ২০২৫ সালের ১৩ আগস্ট মুম্বাইয়ের ঘনিষ্ঠ পরিবেশে বাগদান সম্পন্ন করেন। সেই অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলে বাগদানের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, অর্জুন ও সানিয়ার প্রথম পরিচয় হয় অর্জুনের বোন সারা টেন্ডুলকারের মাধ্যমে। সারা প্রায়ই তার ঘনিষ্ঠ বন্ধু সানিয়াকে পিলাটিস ক্লাস, ব্রাঞ্চ ও ভ্রমণে সঙ্গে নিয়ে যেতেন। সেখান থেকেই ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব এবং পরে সম্পর্কের সূচনা হয়।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে দেওয়া এক ভাষণে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী ‘দারুণভাবে’ এগিয়ে যাচ্ছে। ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ