spot_img

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরান হামলায় যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে তারা।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না।

তিনি বলেন, ‘জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশ নেবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরো বিস্তার লাভ না করে, সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি।’

তিনি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট: ইসরাইল-যুক্তরাষ্ট্র আক্রমণ এমন একটি সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যারা ইসরাইলকে ধ্বংস করতে চায়।’

পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ভরযোগ্য যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া সামরিক হামলা অস্থিতিশীলতা দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করে। পিস্টোরিয়াস বলেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ।’

ব্রাসেলসে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই রকম বার্তা প্রদান করেন। সংসদে তিনি বলেন, বেলজিয়াম বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানে যোগ দেবে না।

সূত্র: টিআরটি

সর্বশেষ সংবাদ

ইরানের প্রস্তাবে ট্রাম্প বললেন—‘আমি প্রত্যাখ্যান করছি’

চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ