spot_img

তিন সেনা নিহত হয়েছে, তবে আরও হতাহতের আশঙ্কা করছি: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে। পরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজক দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের তিনজন (সেনা নিহত হয়েছে), তবে আমরা আরও হতাহতের আশঙ্কা করছি। কিন্তু শেষ পর্যন্ত এটি বিশ্বের জন্য একটি বড় চুক্তি হবে।’

এর আগে, পেন্টাগন জানায়, অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ট্রাম্প দাবি করেন, এই সামরিক অভিযান ইতোমধ্যেই ‘নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আছে’। তিনি আরও বলেন, অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা ও সরকারের শীর্ষ সামরিক এবং প্রশাসনিক পর্যায়ের ডজনখানেক ব্যক্তি নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ