spot_img

ইসলামী ব্যাংকের সংকট সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

অবশ্যই পরুন

ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে এবং বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতের টাকা যারা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। এরইমধ্যে বিভিন্ন দেশে অনেকের সম্পদ ফ্রিজ করা হয়েছে। কাজ করছে ১০টি এজেন্সি।

তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানকে জড়িয়ে গভর্নর ঋণখেলাপি বলা হয়, সেই প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি, বেতন বন্ধ করেনি এবং ব্যাংকের ১০০ কোটি টাকা এরইমধ্যে পরিশোধ করেছে। মাঝে কিছুদিন সুদহার নিয়ে জটিলতা হয়েছিলো, সেটি সমাধান হয়েছে। তারপরও বারবার কেন ঋণখেলাপি বলা হয় বোধগম্য না।

এছাড়াও ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। শৃঙ্খলা ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি কাম্য না। শুধু জমি বিক্রির টাকা নিয়ে নির্দেশনা গতবারই ছিলো। এটা করা হয়েছিলো যেন জমির ক্রেতারা ট্যাক্স ফাঁকি দিতে না পারে। এবার বিক্রেতাদের এই সুবিধা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ