spot_img

মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য ঝুঁকি ও জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনও প্রবাসী বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সরকার। রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ আহ্বান জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা যেকোনো জরুরি সমস্যায় পড়লে নির্ধারিত কল সেন্টার নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এ জন্য মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টা খোলা থাকা জরুরী সেবা নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ ফোন করে প্রয়োজনীয় তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে। নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা সচল থাকবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

সরকার সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ, শনিবার ইরানে যৌথভাবে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার জবাব দিতে শুরু করেছে তেহরান, যার অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন স্থাপনা ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সবমিলিয়ে এতে মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা নতুন করে তীব্র হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ—কোনও দেশের রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ