spot_img

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ—কোনও দেশের রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক নয়—এমন কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পারস্পরিক সম্পর্ককে পেছনের দিকে নয়, সামনের দিকে এগিয়ে নিতে চাই। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নেয়ার প্রত্যাশা আমাদের। তিনি বলেন, আমরা অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। দুই দেশের পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখতে চাই। আমাদের সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ।

সর্বশেষ সংবাদ

সালমান শাহর জন্মদিনে শাবনূরের পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা আজও অমলিন। নব্বইয়ের দশকের এই সোনালী জুটি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ