spot_img

পাকিস্তানকে আরও ভয়াবহ জবাব দেওয়া হবে: আফগান সেনাপ্রধান

অবশ্যই পরুন

পাকিস্তান আরও শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগান সংবাদমাধ্যম টোলোনিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, ভবিষ্যতে হামলার ক্ষেত্রে আরও শক্তিশালী, আরও সিদ্ধান্তমূলক ও ভয়াবহ প্রতিক্রিয়া পাবে পাকিস্তান ।

এদিকে রাতভর আফগানিস্তানের ২২টি স্থানে পাকিস্তানের বিমান হামলায় এ পর্যন্ত ২৭৪ আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। একইসঙ্গে ১১৫ ট্যাংক ও কামান ধ্বংসের পাশাপাশি ৮৩টি চেকপোস্ট দখলেরও দাবি করেছে পাকিস্তান।

এছাড়া ১৭ জন আফগান যোদ্ধাকে আটকের দাবি করা হয়েছে। অন্যদিকে পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাশাপাশি দুটি সামরিক ঘাঁটি ও ১৯টি সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে কাবুল।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ