spot_img

শিশু জন্মের প্রথম সপ্তাহে থাইরয়েড পরীক্ষা কেন জরুরি

অবশ্যই পরুন

শিশুর জন্মের প্রথম সপ্তাহে থাইরয়েড পরীক্ষা করা জরুরি। এতে শিশুর মেধা ও শারীরিক গঠনে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির নির্বাচিত সভাপতি ডা. শাহজাদা সেলিম বলেন, বাংলাদেশে থাইরয়েড রোগের প্রকোপ ডায়াবেটিসের চেয়ে কোনো অংশে কম নয়। থাইরয়েড রোগ অনেক সময় নীরবে বা সাইলেন্ট অবস্থায় থাকে। ফলে রোগীরা বুঝতেই পারেন না যে তারা এ সমস্যায় ভুগছেন।অনেক ক্ষেত্রে অন্য রোগের চিকিৎসা নিতে এসে মূল সমস্যাটি থাইরয়েডজনিত বলে শনাক্ত হয়। এ কারণে সাধারণ চিকিৎসক ও প্রাথমিক পর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশে প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েডের কোনো না কোনো সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই নারী ।উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অর্ধেকেরও বেশি মানুষ জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত।

শিশুদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ঘাটতি শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনির্ণীত থাইরয়েড সমস্যা গর্ভপাত বা নবজাতকের জন্মগত ক্রটির কারণ হতে পারে। এ ছাড়া থাইরয়েড হরমোনের অভাব (হাইপোথাইরয়েডিজম), আধিক্য (হাইপারথাইরয়েডিজম), আয়োডিন ঘাটতিজনিত সমস্যা এবং থাইরয়েড ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ গ্রহণ এই সমস্যা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বর্তমানে সব ধরনের ক্যান্সারের মধ্যে থাইরয়েড ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। রোগটি ধীরে ধীরে বিকশিত হয় বলে নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে আগেভাগেই শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞরা থাইরয়েড চিকিৎসাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো সরকারের অসংক্রামক রোগ (এনসিডি) নীতিমালার অন্ত্মর্ভুক্ত করার দাবি জানান। এতে সারা দেশে থাইরয়েড রোগীদের চিকিৎসাসেবা আরো সহজলভ্য হবে বলে তাদের মত।

তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গড়ে তুলতে হলে থাইরয়েড সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই। সরকার, চিকিৎসক ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা থাকলে এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

সর্বশেষ সংবাদ

তালেবানের ২২৮ জনকে হত্যার দাবি পাকিস্তানের

এবার পাকিস্তানের হামলায় তালেবানের ২২৮ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ