spot_img

ইসরায়েল-ইরানকে অবশ্যই ‘হামলা’ বন্ধ করতে হবে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।

সংক্ষিপ্ত ওই বার্তায় ট্রাম্প দুই পক্ষকেই দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানান। তবে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই তার এই মন্তব্য এলো, যা নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কূটনৈতিক চাপ ও যুদ্ধ পরিস্থিতি: দুই দিকই সমানভাবে জটিল হয়ে উঠছে।

সর্বশেষ সংবাদ

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার হুংকার, স্বাগত জানালেন সোনিয়া

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA) ব্লকের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরালো বক্তব্যে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন কংগ্রেস...

এই বিভাগের অন্যান্য সংবাদ