spot_img

অমর একুশে বইমেলা শুরু, উদ্বোধন করলেন নতুন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৬। প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো।’

তারেক রহমান বলেন, ‘বিশ্বের অনেক দেশে বইমেলার আয়োজন হয়, তবে আমাদের মেলা অন্যদেশের বইমেলার মতো নয়। বর্তমান সময়ের তথ্যপ্রযুক্তি বই পড়ায় মানুষের অন্যতম বাধা। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলছে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে কাজ করতে হবে। বাংলাদেশের একটি মানুষ গড়ে বছরে তিনটির মতো বই পড়ে এবং বই পড়ার পেছনে ব্যয় করে গড়ে ৬২ ঘণ্টা।

সরকারপ্রধান বলেন, ‘মাতৃভাষা প্রতিষ্ঠার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা একুশে পালন করে থাকি। দিবসটি এখন আর শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।’

প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় বইমেলার ফটক। মেলা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ সময় ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করবে ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ