spot_img

সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে তাই ইনজুরির অভিনয়

অবশ্যই পরুন

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে সূর্যাস্তের পর রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে স্বল্প বিরতির ব্যবস্থা থাকলেও লিগ ১-এ এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবুও সতীর্থদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন অ্যান্থনি লোপেজ।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) এফসি নঁতে ও লে হাভরে এসি-এর ম্যাচের ৭৪তম মিনিটে সূর্যাস্ত হলে লোপেজ হঠাৎ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তার অস্বস্তির ইঙ্গিতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

এই সংক্ষিপ্ত বিরতিতে নঁতের কয়েকজন মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সম্পন্ন করেন। কিছুক্ষণ পর লোপেজ আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে খেলায় অংশ নেন।

ফ্রান্সে নিয়ম নেই, ইংল্যান্ডে আছে

বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফরাসি ফুটবলের নীতিমালায় ধর্মীয় কারণে খেলা থামানোর বিধান নেই। ফলে আনুষ্ঠানিক অনুমতি না থাকায় এমন কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের ইফতারের জন্য স্বল্প বিরতির অনুমতি দিয়ে আসছে। গোলকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন।

ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নঁতে। তবে ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৭তম স্থানে, রেলিগেশন জোনে। বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে লে হাভরে।

সূত্র: রোয়া নিউজ

সর্বশেষ সংবাদ

ভিসা নিয়ে সৌদি আরবের সুখবর

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন...

এই বিভাগের অন্যান্য সংবাদ