spot_img

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অবশ্যই পরুন

কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চান বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মাত্র এলাম, আগেভাগে বেশি কথা বলে লাভ নেই। কাজ শুরু করি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি, তারপর কথা বলবো।

নিজ দফতরে কতদিন কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। আমার কোনো দফতরে কত চাপ, সেটার ওপর নির্ভর করবে। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, সেটা আপনারা সবাই জানেন। আপনাদের চিন্তা করার কিছু নেই। টাইম টু টাইম যা বলার, সবকিছু বলা হবে। আপনাদেরও সুবিধা হবে জানতে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিই হবে মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনের ঘটনায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ