spot_img

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, যা বলছে ইসি

অবশ্যই পরুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে—সে বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেওয়ার পরই সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। বর্তমানে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। তবে সংসদ যদি তা অনুমোদন করে বা কোনো পরিবর্তন আনে, সে অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।

সংরক্ষিত নারী আসনের ভোট

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজনের বিধান রয়েছে। সেই বিধান অনুসারেই নির্বাচন সম্পন্ন করা হবে।

উপনির্বাচনের তারিখ

এ সময় তিনি জানান, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ