spot_img

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি-সমতল—সকলেই আমরা সমান নাগরিক অধিকার ভোগ করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণী-পেশার মানুষের একেক প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ

জাইমা রহমানের প্রশংসা করলেন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ