spot_img

নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অবশ্যই পরুন

নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে। কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।

এ সময় র‍্যাবের মহাপরিচালক বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ