spot_img

সৌদির পক্ষে গুপ্তচরবৃত্তি, ইরানে ইরাকি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

অবশ্যই পরুন

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ইরাকি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১১ অক্টোবর দেশটির রাস্ত শহরের লাকান কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে ২৮ বছর বয়সী মোহাম্মদ নাবিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সংবাদমাধ্যম ইরানওয়্যারের প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথা শহরের বাসিন্দা ছিলেন। ২০২৫ সালের আগস্টে ইরানের ফুমান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দারা। গ্রেপ্তারের আগে তিনি অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিলেন এবং সেখানে একটি বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

ইরান হিউম্যান রাইটসের দাবি, গ্রেপ্তারের পর প্রায় পাঁচ মাস ইরানি গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক ছিলেন নাবিল। এ সময় তাঁর ওপর গুরুতর শারীরিক নির্যাতন চালানো হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আটক অবস্থায় নাবিল সৌদি আরব বা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, নিজের ধর্মীয় বিশ্বাস ও কর্মকাণ্ডের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলেও ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি।

সর্বশেষ সংবাদ

কলকাতায় পূজামণ্ডপে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

দুর্গাপূজার মহাসপ্তমীতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। উত্তর কলকাতার চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ