spot_img

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন এই দুই সময়ের ধারণকৃত ফুটেজ পরবর্তী প্রমাণের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা রাখার কথা বলা হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদেরকে এই নির্দেশনা দিয়েছে ইসি।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ