spot_img

ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশনা

অবশ্যই পরুন

ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

ইয়েমেনিদের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক’টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ বা টিপিএস বাতিলের ঘোষণায় প্রায় ১৪শ’ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে দুই মাসের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে গ্রেফতার ও বিতাড়ন করা হবে তাদের।

ওয়াশিংটনের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ইয়েমেনের নাগরিকদের জন্য এখন নিজ দেশে ফেরা নিরাপদ। টিপিএস প্রোগ্রাম এখন আমেরিকার স্বার্থের বিপরীতে কাজ করছে বলেও দাবি করেন তিনি। এই কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বিদেশিদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মেলে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল ভারত। ১৭৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ