spot_img

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠালেন মমতা ব্যানার্জি

অবশ্যই পরুন

তারেক রহমানকে মিষ্টি ও ফুল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপহার গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের এক সদস্য। খবর হিন্দুস্তান টাইমস’র।

এর আগে মমতা বাংলাদেশি নাগরিকদের অভিনন্দন জানান। সেখানে তিনি তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে উল্লেখ করেন। শুভেচ্ছা বার্তায় পবিত্র রমজান মাস উপলক্ষে আগাম শুভেচ্ছাও জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের সব ভাই-বোন ও জনগণকে আন্তরিক অভিনন্দন। আগাম রমজান মোবারক। এই মহান বিজয়ের জন্য তারেক ভাই, তার দল এবং সব দলকে শুভেচ্ছা। সবাই ভালো ও সুখে থাকুন, এ কামনাও করেন তিনি।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল ভারত। ১৭৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ