spot_img

শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

শীর্ষ ৩ নেতার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

প্রথমে গুলশানে ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভোটকেন্দ্রে যান প্রধান উপদেষ্টা। পরে তিনি ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই আসনে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।

এ সময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

সর্বশেষ সংবাদ

শানাকা-রত্নায়েকে ঝড়ে উড়ে গেলো ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১৯ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ