spot_img

মোহাম্মদপুরে ভোট দিলেন ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার পর তিনি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

ঢাকা-১৩ আসনটি উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ (ধানের শীষ), জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক (রিকশা), গণঅধিকার পরিষদের মিজানুর রহমান (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা (কলস), বিএমজেপির মো. শাহাবুদ্দিন (রকেট), বাসদের মো. খালেকুজ্জামান (মই), বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার (হারিকেন), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মো.ন রবিউল ইসলাম (ঘুড়ি) নির্বাচনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অযোগ্য হিসেবে বিবেচিত হবে, ইসির এমন সুপারিশে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ