spot_img

এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে ক্রিকেট এখনো তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে দেশটি যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে, তাই ক্রিকেট নিয়ে সেখানে কিছুটা হলেও আগ্রহ থাকবে, এমনটা প্রত্যাশিত।

মুম্বাইয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের কাছে তারা ২৯ রানে হেরেছে। অথচ বিশ্বকাপ যে শুরু হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন অনেক পরে! তবে যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানাতে ভুলেননি ট্রাম্প।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লিখেছেন, ‘আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা! আমাদের দলটি খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

দলটির পরের ম্যাচ আগামীকাল (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ