spot_img

বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছে বিস্ফোরণ

অবশ্যই পরুন

ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ইরানের আধা-সরকারিক সংবাদ সংস্থা মেহের।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, রাজধানীর ইউএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে এ বিস্ফোরণ ঘটে। এটি বাগদাদে যুক্তরাষ্ট্রের অন্যতম কূটনৈতিক স্থাপনা।

দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে জানায়, শনিবার সকালে বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে অবহিত করেছে তারা। তবে বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন দূতাবাস।

বিস্ফোরণের মাত্রা সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়াে কী কারণে এমনটি ঘটেছে এবং কারা ঘটিয়েছে সে ব্যাপারেও বিস্তারিত কিছু জানায়নি মার্কিন দূতাবাস ও ইরাক সরকার।

সর্বশেষ সংবাদ

শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রাশিয়ার ড্রোন

ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে। দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ