spot_img

প্রেসিডেন্টের তৎপরতায় ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া

অবশ্যই পরুন

ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া হবে, তা ঠিক করতে দলীয় নেতাদের সঙ্গে দু’দিনের আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

বুধবার (৫ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে এই আলোচনা শুরু হয়।

মূলত, পার্লামেন্টে আসন পাওয়া সব দলের প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তিনি। সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া উচিত, সে বিষয়ে তাদের সুপারিশ শুনবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো জোটই কাঙ্ক্ষিত ৬১ আসন বা ম্যাজিক ফিগার পায়নি। ফলে, নতুন সরকার নিয়ে কয়েক সপ্তাহ ধরে দীর্ঘ দরকষাকষির সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্ট কোনো দলকে সরকার গঠনের দায়িত্ব দিলে ২৮ দিন সময় পাবে তারা। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কাউকে এ দায়িত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস লেগে যেতে পারে। শেষ পর্যন্ত চেষ্টা ব্যর্থ হলে হতে পারে নতুন নির্বাচনও।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ