spot_img

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

অবশ্যই পরুন

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা জানিয়ে নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দেশের নদী অববাহিকাগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে নদীপথে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তারও নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযানকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমলেও এই সময়ের মধ্যে নদীবন্দরগুলোতে আলাদা করে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। শীতকালীন আবহাওয়ায় কুয়াশার প্রকোপ বাড়ায় বিশেষ করে ভোরের দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই পূর্বসতর্কতা জারি করল সংস্থাটি।

সর্বশেষ সংবাদ

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগের অংশ হিসেবে সর্বসাধারণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ