যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে অনুষ্ঠিত হলো ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় এই আসরে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন র্যাপার কেনড্রিক লামার, আর সাতটি মনোনয়ন নিয়েছেন লেডি গাগা।
রেকর্ডিং অ্যাকাডেমি এই বছর মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিয়েছে। প্রাক-সম্প্রচার পর্বেই ৮৬টি পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং মূল অনুষ্ঠানেই ছিল ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ। এবারের আসরে কেনড্রিক লামার ইতিহাস গড়েছেন। তিনি ৫টি গ্র্যামি জিতে র্যাপারদের মধ্যে সর্বাধিক জয়ের রেকর্ড ভেঙেছেন। এর আগে এই রেকর্ড ছিল জে-জি’র হাতে, যার গ্র্যামি সংখ্যা ছিল ২৫টি। এখন কেনড্রিক লামারের গ্র্যামি সংখ্যা পৌঁছেছে ২৭-এ।
অন্যান্য গুরুত্বপূর্ণ জয়
- বেস্ট পপ সলো পারফরম্যান্স: লোলা ইয়ং ‘মেসি’
- সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ ‘ওয়াইল্ডফ্লাওয়ার’
- বেস্ট নিউ আর্টিস্ট: ওলিভিয়া ডিন
- বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: লেডি গাগা ও ব্রুনো মার্স ‘ডাই উইথ আ স্মাইল’
- বেস্ট পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা ‘মেহ্যাম’
- রেস্ট র্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার ‘জিএনএক্স’
- রেকর্ড অব দ্য ইয়ার: কেনড্রিক লামার ও সিজা ‘লুথার’
- অ্যালবাম অব দ্য ইয়ার: ব্যাড বানি ‘ডেবি তিয়ার মাস ফোতোস’
গ্র্যামিতে কেবল পুরস্কার নয়, ছিল মনোমুগ্ধকর পারফরম্যান্সও। মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। সঞ্চালনায় শেষবারের মতো ছিলেন ট্রেভর নোয়া, যিনি টানা ষষ্ঠবার অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
সূত্র: ভ্যারাইটি

