আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইনের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয় দ্রুত পুলিশকে জানাতে পারবেন নগরবাসী।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন কোনো কার্যক্রম বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশের হস্তক্ষেপ চাওয়ার জন্য নিম্নলিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—
- 01320037358
- 01320037359
- 01320037360
ডিএমপি আরও জানায়, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে পুলিশ।
নির্বাচনকালীন যেকোনো অনিয়ম বা অভিযোগ দ্রুত জানাতে এই হটলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করে ডিএমপি।

