spot_img

জকোভিচকে হারিয়ে আলকারাজের ইতিহাস

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। এর মাধ্যমে পুরুষদের টেনিসে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার স্লাম’ পূর্ণ করলেন এই স্প্যানিশ তারকা। একইসঙ্গে, জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন এবারও অধরা করে দিলেন।

রোববারের (১ ফেব্রুয়ারি) ফাইনালে মেলবোর্ন পার্কে প্রথম সেট হেরেও দারুণ প্রত্যাবর্তন করেন ২২ বছর বয়সী আলকারাজ। ‘দ্য জোকার’কে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটে জয় নিশ্চিত করার পর আবেগে কোর্টে লুটিয়ে পড়েন শীর্ষ র‍্যাঙ্কিংধারী।

এর আগে, অস্ট্রেলিয়ান ওপেনের ১০টি ফাইনালেই অপরাজিত ছিলেন জকোভিচ।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আলকারাজের গ্র্যান্ড স্লাম শিরোপা দাঁড়ালো সাতে। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তার প্রথম। দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।

সর্বশেষ সংবাদ

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চান বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ