spot_img

১৩৬ কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

অবশ্যই পরুন

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল পৌনে ৪টায় তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম।

এর আগে দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়ানাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

অনুসন্ধানে আরও দেখা যায়, বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি ও বিবি এলসির মাধ্যমে কাগুজে আমদানি-রফতানি দেখিয়ে ‘অ্যাকোমোডেশন বিল’তৈরি করা হয়। এর মাধ্যমে ১৫,৫৫,৪৬৫.৯৫ মার্কিন ডলার রফতানি মূল্য দেশে প্রত্যাবাসন না করে মোট ১,৪৭,২৯,৩৪০ মার্কিন ডলার বা প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে রামপুরা ও মতিঝিল থানার মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন।

সর্বশেষ সংবাদ

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি অভিযোগ করেছেন, ইরানের নির্দেশনায় লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাতায়াতকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ