spot_img

কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, তারা সফল হবে না: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না। এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল। এসময় অভিযোগ করেন, একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এমন কথা প্রচার করছে তারা।

বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা বলা নয়, সৎ পথ ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন। যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ সংবাদ

রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনিদের ‘অর্জিত অধিকার’: হামাস

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাফাহ সীমান্ত পুনরায় খোলা ফিলিস্তিনি জনগণের ‘অর্জিত অধিকার’। ফিলিস্তিনি গণমাধ্যমে উদ্ধৃত মন্তব্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ