spot_img

নাইজারের বিমানবন্দরের কাছে গোলাগুলি, নিহত ২০

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাপক গোলাগুলো ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছেন অন্তত ২০ হামলাকারী। আহত হয়েছেন চার সেনা সদস্য। হামলায় জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঘটে এই হামলার ঘটনা। একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার।

এদিকে, সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তুলে হামলার জন্য ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টকে দায়ী করেছে নাইজারের সামরিক জান্তা আব্দুররহমানে তিয়ানি। দেশগুলোকে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন-অফলাইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী

দেশে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে খোলা হবে—অনলাইন নাকি অফলাইন—এ বিষয়ে এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ