spot_img

ইরান-পাকিস্তান ‌‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম: আরাঘচি

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার বলেছেন, ইরান যুদ্ধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনার ভেঙে যাওয়ার বিষয়ে মার্কিন গণমাধ্যমের দাবি সঠিক নয়।

তিনি বলেন, “ইরানের অবস্থানকে মার্কিন গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে,”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তার এই বক্তব্য আসে, একদিন পর যখন মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, ইরান আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজি নয় এবং যুক্তরাষ্ট্রের দাবি গ্রহণযোগ্য মনে করছে না।”

তবে আরাঘচি ইসলামাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “পাকিস্তানের প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং আমরা কখনোই ইসলামাবাদে যেতে অস্বীকার করিনি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত।”

বিবৃতির শেষে তিনি উর্দু ভাষায় লিখেছেন, “পাকিস্তান জিন্দাবাদ।”

ইসলামাবাদ দ্রুত এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ব্যাখ্যার জন্য তাকে ধন্যবাদ জানায়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স-এ এক পোস্টে বলেন, “আপনার এই স্পষ্টীকরণের জন্য সত্যিই কৃতজ্ঞ, আমার প্রিয় ভাই আরাঘচি।”

পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক এবং চীন ও সৌদি আরবের সঙ্গে তার কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্বকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছে।
সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রায় মার্কারি শনাক্ত

বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী (স্কিন হোয়াইটেনিং) ক্রিমে বাংলাদেশ মানদণ্ডের তুলনায় বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ