spot_img

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

অবশ্যই পরুন

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানান, চলমান আইসিসি ইস্যু নিয়ে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রাখার ওপর জোর দেন।

এক্সে (সাবেক টুইটার) মহসিন নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি নিয়ে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধান করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্র অথবা সোমবার নেওয়া হবে, এমনটা সম্মত হয়েছি আমরা।’

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না। অন্য বোর্ডগুলো তাতে সমর্থন না দিলেও শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিতেও তারা একমাত্র দল হিসেবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।

শোনা যাচ্ছিল, পাকিস্তান বাংলাদেশের সমর্থনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করতে পারে। সে সিদ্ধান্ত এখনো আসেনি। তবে বিকল্প ভাবনা ভেবে রেখেছে পাকিস্তান।

পাকিস্তানি গণমাধ্যমের খবর, বিশ্বকাপ খেলতে গেলেও বাংলাদেশের হয়ে তিনটি বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে, প্রাথমিকভাবে তিনটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান। সেগুলো হলো-

১. বিশ্বকাপ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা
২. ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা
৩. টুর্নামেন্টে পাকিস্তানের সব জয় বাংলাদেশি সমর্থকদের উৎসর্গ করা।

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ