spot_img

ভুয়া ভিডিও নিয়ে বুবলীর কঠোর হুঁশিয়ারি

অবশ্যই পরুন

সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং নিয়ে এবার সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্র হননের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’

ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে এই অভিনেত্রী বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

সবচেয়ে অবাক করার মতো বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।’

বাংলাদেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।

সর্বশেষ সংবাদ

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: রেলমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ