spot_img

২৫ জানুয়ারি এনআইডি সংশোধন কার্যক্রম চালুর সিদ্ধান্ত

অবশ্যই পরুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে এনআইডি সংশোধন (কতিপয় সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।

ইসি আশা করছে, নতুন কার্যক্রম শুরু হওয়ার পর নাগরিকরা সহজেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ভোটার তালিকায় সঠিক তথ্য নিশ্চিত হবে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোটার তালিকা প্রস্তুতির কারণে নির্বাচন কমিশন গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জরুরি ভিত্তিতে আবেদন করলে এনআইডি সংশোধন সেবা সীমিতভাবে চালু রাখা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে জেনে নিন

ভারতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ