spot_img

স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ইরানি রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, ইরানজুড়ে বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহিংসতা হয়েছে। এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান।

জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে।

তিনি বলেন, ইরান বিদেশি স্যাটেলাইট দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করতে সমর্থ হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত এই আন্দোলনে নিহতদের সংখ্যা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ