spot_img

ট্রাম্পের হুমকি, গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই শুল্ক আরোপ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ায় যারা বিরোধিতা করবে তাদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবাবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন।

অনুষ্ঠানে ওষুধশিল্পের ওপর ইউরোপীয়দের শুল্ক আরোপের বিষয়টি মিত্রদের স্মরণ করিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি গ্রিনল্যান্ডের জন্যও একই কাজ করতে পারি। যদি গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে না থাকে, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের প্রয়োজন। তাই আমি এটি করতে পারি।’
ট্রাম্প এর আগেও বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এর কৌশলগত অবস্থান এবং খনিজ পদার্থের বিশাল ভান্ডার রয়েছে। এটি দখলের জন্য বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। শুল্ক আরোপের কথা এই প্রথমবার বললেন ট্রাম্প।

 ট্রাম্প আরো জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের খুব প্রয়োজন। যদি আমাদের কাছে এটি না থাকে, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তায় একটি বড় ফাঁক থাকবে।’ দ্বীপটি নিয়ে তিনি ন্যাটোর সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন।

সূত্র: এবিসি নিউজ

সর্বশেষ সংবাদ

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: টিআইবির প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিলো অন্তর্বর্তী সরকার

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হত্যার সংখ্যা নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ