spot_img

মাদুরোর মতো ট্রাম্পকে আটক করা উচিত: ইরানের থিঙ্কট্যাংক

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, ঠিক তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় থাকা অবস্থায় কিংবা শাসনকাল শেষ হওয়ার পর আটক করে বিচারের আওতায় আনা আবশ্যক বলে মন্তব্য করেছেন ইরানের সিনিয়র কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি।

শনিবার প্রচারিত তার বক্তব্যে বলতে  শোনা গেছে, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি পদক্ষেপ নিয়ে বিশ্বনেতারা নীরব। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরব ট্রাম্প, যা কোনোভাবেই কাম্য নয়।

যুক্তরাষ্ট্র ও ইরায়েলের সমর্থন ও মদদে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে এমন সময় তিনি এ মস্তব্য করেছেন।

এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’।

এ সময় তিনি ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।’

খামেনি বলেন, ইরানের কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কাছে কখনো মাথানত করা হবে না ইরান বলে হুঁশিয়ারি দেন তিনি।

তার আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টাপাল্টি এসব বক্তব্যে নতুন করে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ