spot_img

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, এই দাবি মিথ্যা বললো বিসিবি

অবশ্যই পরুন

মোস্তাফিজুর রহমান ইস্যুর পর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে ২০২৬ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবেই আইসিসিকে এ কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, মঙ্গলবার অনলাইন বৈঠকে বিসিবিকে আইসিসি সাফ জানিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই নির্ধারিত ম্যাচ খেলতে হবে। নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। তবে বিসিবি থেকে আবার জানানো হয়েছে, এ ধরনের কোনো আল্টিমেটামই পায়নি তারা। ইএসপিএনক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রিকবাজের আগের প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে মূল্যায়ন, আইসিসি তা গ্রহণ করেনি। বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও, আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করবে, এমন সম্ভাবনা কম। প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হতে পারে, সম্ভবত শনিবারের মধ্যেই।

এই অচলাবস্থার সূত্রপাত হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়। বাংলাদেশ-ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

সর্বশেষ সংবাদ

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চান বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ