spot_img

ওসমান হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক

অবশ্যই পরুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় মা‌র্কিন দূতাবাস ব‌লে‌ছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।

সর্বশেষ সংবাদ

ইরানের সুড়ঙ্গ পরমাণু ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (কুহ-ই কোলং) মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ