spot_img

বৈষম্যবিরোধী আইন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম: ড. দেবপ্রিয়

অবশ্যই পরুন

নাগরিক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী আইন দেখতে চায় বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম-এর আয়োজনে একটি বৈষম্যবিরোধী আইন প্রবর্তন বিষয়ক নাগরিক সংলাপ সভায় তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার যতদিন আছেন তার মধ্যেই বৈষম্যবিরোধী আইন বাস্তবায়নের অধ্যাদেশ জারি করা প্রয়োজন। সেই সাথে অধ্যাদেশটি নির্বাচনী ইশতেহারে যোগ করার আহ্বান জানান তিনি।

একই সাথে বৈষম্যবিরোধী দেশ গড়তে নীতিনির্ধারণ আইনের পাশাপাশি রাখতে হবে বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

সর্বশেষ সংবাদ

শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশু নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ