spot_img

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

অবশ্যই পরুন

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়বে ২০ শতাংশ।

আজ সোমবার (০৩ নভেম্বর) দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।

টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে বলে জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

সর্বশেষ সংবাদ

কী আছে ট্রাম্পের সেই মন্তব্যে, যাকে ‘বানানো গল্প’ বললেন ইতালির প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ