spot_img

হ্যান্ডকাফ পরানোয় পুলিশকে ধমক দিলেন সুব্রত বাইন

অবশ্যই পরুন

হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে।

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুানানি করতে বুধবার (১৫ অক্টোবর) সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন্যান থেকে তাকে নামানো হয়।

এরপর মহানগর দায়রা জজ আদালতের পুলিশ তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।

উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনেরো নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ