spot_img

লিথুনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

অবশ্যই পরুন

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম পোল্ডানে লিথুনিয়ার রাষ্ট্রদূত ভালদেমারাস সারাপিনাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি পোল্ডানে লিথুনিয়ার দূতাবাসে দুই রাষ্ট্রদূতের মধ্যে হওয়া সাক্ষাৎ নিয়ে ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৯ অক্টোবর পোল্ডানে লিথুনিয়ার রাষ্ট্রদূত ভালদেমারাস সারাপিনাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম।

উভয় পক্ষ বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। তারা ব্যবসা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির সুযোগ অনুসন্ধান করেন।

রাষ্ট্রদূত ময়নুল ইসলাম লিথুয়ানিয়া এবং বৃহত্তর বাল্টিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।

উল্লেখ্য, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ময়নুল ইসলাম লিথুনিয়ায় বাংলাদেশের সমদূরবর্তী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ