spot_img

পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে বলে জানান তিনি।

সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতির জন্য যারা বিদেশ যেতে পারছে না, তারা যেন ঢাকায় এবং বাংলাদেশে সুরক্ষিত অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করছি।

সর্বশেষ সংবাদ

ইয়ামালের জোড়া গোলে দারুণ জয় বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা দুর্দান্ত ফুটবল খেললেও শেষের দিকে কামব্যাক...

এই বিভাগের অন্যান্য সংবাদ