spot_img

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

অবশ্যই পরুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না, এমন সদিচ্ছা দলগুলোর থাকতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ