spot_img

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

অবশ্যই পরুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না, এমন সদিচ্ছা দলগুলোর থাকতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ