spot_img

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অবশ্যই পরুন

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ডসের।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বিশ্রাম পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।

সর্বশেষ সংবাদ

রান্না করা গরুর মাংস একটি উৎকৃষ্ট পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা

যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কেনটাকি বিশ্ববিদ্যালয়ের মার্টিন-গ্যাটন কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট-এর বিফ সেন্টার অব এক্সিলেন্স পরিচালিত এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ