spot_img

জানা গেল ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে কখন কোথায়?

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ও হতাশা পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি চূড়ান্ত করেছে দুই দল। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ফুটবলের দুই পরাশক্তি।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে শুরু হয়েছে বড় পরিবর্তন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। একই সঙ্গে প্রধান কোচ কার্লো আনচেলত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের কাজ শুরু করেছেন।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউনসভিল ও ব্রিসবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও সেই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এদিকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক সময়ে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন রয়েছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন অধ্যায়ের যাত্রা।

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন মিশনে দুই ফুটবল পরাশক্তি মাঠে কেমন পারফরম্যান্স দেখায়, এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের ফুটবলপ্রেমীদের।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ